পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ২৯ পয়সা (পুনর্মুল্যায়নসহ)।
আগামী ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।
অনলাইন ডেস্ক 























