০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 81

বিদায়ী সপ্তাহে (২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে ডিএসইর গড় লেনদেন কমেছে ১৬ দশমিক ৭৩ শতাংশ। সেই সঙ্গে বাজার মূলধন কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা বা ০ দশমিক ১৪ শতাংশ ।

বিদায়ী সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৪ দশমিক ৮০ পয়েন্ট বা ০ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ১০ পয়েন্ট বা ০ দশমিক ১৯ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৬ দশমিক ৭৩ পয়েন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৭ কোটি ৩০ লাখ টাকা বা ১৬ দশমিক ৭৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭০১ কোটি ৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টি কোম্পানির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে

প্রকাশিত : ০৩:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫