আজ বুধবার ২৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে চলছে লেনদেন। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৬৩ কোটি ৬২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ০৭৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৪ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৭৪৮ টাকার শেয়ার লেনদেন হয়েছ।
অনলাইন ডেস্ক 























