০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৫ ব্যাংক একীভূত করার কার্যক্রম বাস্তবায়নে কমিটি গঠন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 78

দুর্বল পাঁচ ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক মিলে একটি রাষ্ট্র মালিকানার ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়নে আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক আদেশে এ কমিটি গঠন করে।

গত রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে একটি ব্যাংক প্রতিষ্ঠার রূপরেখার খসড়া সম্মতি দেয় সরকার। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ওয়ার্কিং কমিটি গঠিত হয় বলে সূত্রগুলো জানায়। একীভূত ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।

কমিটির কার্যপরিধি হচ্ছে ব্যাংকগুলোর একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদকে আহ্বায়ক করে এই কমিটি গঠিত হয়। এই কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও উপসচিব ফরিদ আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই যুগ্ম সচিব শেখ ফরিদ ও মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং একই বিভাগের দুই অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান ও মোহাম্মদ নাজিম উদ্দীন।

অফিস আদেশে বলা হয়েছে, ওয়ার্কিং কমিটির সদস্যরা সভায় উপস্থিতির জন্য বিধি মোতাবেক সম্মানী পাবেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামি ধারার ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলোকে একীভূত করে একটি ইসলামি ধারার ব্যাংক গঠন করা হবে। ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা। জানা গেছে, একীভূত নতুন ব্যাংকের জন্য প্রাথমিকভাবে ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন জোগান দেবে সরকার। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানত বীমা তহবিল এবং এসব ব্যাংকে প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে।

জনপ্রিয় সংবাদ

৫ ব্যাংক একীভূত করার কার্যক্রম বাস্তবায়নে কমিটি গঠন

প্রকাশিত : ০৭:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫