১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

২২৭ কোটি টাকায় টোটালগ্যাসকে কিনে নিচ্ছে এমজেএলের সাবসিডিয়ারি ওমেরা পেট্রোলিয়াম

শেয়ারবাজারে তালিকাভুক্ত মবিল যমুনা লুব্রিক্যান্টস (এমজেএল) পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম ২২৭ কোটি টাকার বিনিময়ে প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের (টোটালগাজ বাংলাদেশ) প্রায় সব শেয়ার অধিগ্রহণ করেছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরই এই চুক্তি কার্যকর হবে। এই অধিগ্রহণের ফলে প্রিমিয়ার এলপি গ্যাসের প্রায় শতভাগে শেয়ারের মালিক এখন ওমেরা।

ওমেরা পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম চৌধুরী এবং প্রিমিয়ার এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোরশেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ওমেরা’র পরিচালক আজম জে চৌধুরী এবং টোটালএনার্জির মার্কেটিং ও সার্ভিসেস বিভাগের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট থিবল্ট লেসুয়র।

কোম্পানির কর্মকর্তারা জানান, এই অধিগ্রহণের মাধ্যমে ওমেরা পেট্রোলিয়াম তাদের এলপিজি ব্যবসা আরও শক্তিশালী করবে। প্রিমিয়ার এলপি গ্যাসের ১.৬ মিলিয়ন সিলিন্ডার এবং বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে ওমেরা তাদের গ্রাহকভিত্তি এবং মুনাফা বাড়াতে পারবে। বর্তমানে এলপিজি বাজারে ওমেরার শেয়ার ২২ শতাংশ এবং টোটালগাজের শেয়ার প্রায় ৫ শতাশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দীর্ঘ কয়েক মাসের কঠিন আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে, যেখানে প্রিমিয়ার এলপি গ্যাসের ১১ শতাংশ শেয়ার ধারণকারী স্থানীয় শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে কিছু বাধা ছিল। ফ্রান্স-ভিত্তিক টোটালগাজ বেশ কয়েক বছর ধরে বছরে ১৫-২০ কোটি টাকা ক্ষতির মুখে ছিল, যে কারণে তারা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে আগ্রহী ছিল।

শিল্প খাতের অভ্যন্তরীণ ব্যক্তিরা মনে করছেন, এই অধিগ্রহণের ফলে বাংলাদেশের এলপিজি ব্যবসায় ওমেরার বাজার শেয়ার প্রায় ২৭ শতাংশে উন্নীত হবে, যা ক্রমবর্ধমান খরচ এবং তীব্র প্রতিযোগিতার এই খাতে তাদের নেতৃত্ব আরও পাকাপোক্ত করবে।

জনপ্রিয় সংবাদ

২২৭ কোটি টাকায় টোটালগ্যাসকে কিনে নিচ্ছে এমজেএলের সাবসিডিয়ারি ওমেরা পেট্রোলিয়াম

প্রকাশিত : ১২:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫