০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের মন্ত্রিসভা ভবন

রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম এই ভবনটি হামলার শিকার হলো। খবর বিবিসির।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, শনিবার রাতে কিয়েভে রাশিয়া রেকর্ড সংখ্যক ৮০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে।

প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো জানান, মন্ত্রিসভা ভবনের ছাদ ও উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘শত্রু প্রতিদিন দেশের মানুষের ওপর ভয় সৃষ্টি করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, ‘আজ ভোরে আমরা ইন্ডিপেনডেন্স স্কয়ারের ঠিক পেছন থেকে মায়দানের আকাশে ধোঁয়ার একটি বড় কুণ্ডলী উঠতে দেখেছি। এরপর আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি এবং দেখেছি দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতিতে ছুটে চলছে। এরপর আরেকটি বিস্ফোরণ ঘটেছে।

যদিও কিয়েভের কেন্দ্রে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, তবুও রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জন্য এই স্থানে আঘাত করা একটি বিরল ঘটনা। তবে মনে হচ্ছে, এবার কিয়েভ অতিরিক্ত চাপের মধ্যে পড়েছে। এই খবরটি বিবিসি থেকে নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের মন্ত্রিসভা ভবন

প্রকাশিত : ০২:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫