১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

অবশেষে উৎপাদনে ফিরল সাফকো স্পিনিং

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 135

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিংয়ের কারখানা ৩ দফায় বন্ধের মেয়াদ বাড়ানো শেষে উৎপাদনে ফিরেছে। গত ৩১ আগস্ট কোম্পানিটির উৎপাদন শুরু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে বন্ধ পায় ডিএসইর তদন্ত দল। যা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সাফকো স্পিনিং কর্তৃপক্ষ জানায়, তারা কোম্পানির লোকসান কমানোর জন্য গত ১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ করে দিয়েছে। যা দুই মাস বা মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এরপরে পরিস্থিতির উন্নতি হলে, পূণরায় উৎপাদন শুরু করা হবে। তবে ওই মেয়াদ শেষ হলেও উৎপাদন শুরু হয়নি সাফকো স্পিনিংয়ের। এরপরে ১ম দফায় ২ মাস বা মে মাস, ২য় দফায় আড়াই মাস বাড়িয়ে বা ১৬ আগস্ট এবং ৩য় দফায় ২ সপ্তাহ বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়ে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এবার সত্যি উৎপাদনে ফিরতে পেরেছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, সাফকো স্পিনিং মিলসের ২০২৪-২৫ অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে।

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের ৬ মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ০৯ পয়সা। গত বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২ টাকা ৯৯ পয়সা। এতে করে ব্যবসায় শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ০৮ পয়সা বা ২০৩ শতাংশ।

জনপ্রিয় সংবাদ

অবশেষে উৎপাদনে ফিরল সাফকো স্পিনিং

প্রকাশিত : ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫