১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দ্বিতীয় মেয়াদে ট্রাস্ট ইসলামী লাইফের সিইও হওয়ায় ফুলেল শুভেচ্ছা কর্মকর্তা-কর্মচারিদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 389

শেয়ারবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় মো. গিয়াস উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বীমা কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৮ জুন, ২০২৫) কোম্পানির প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার দফতরে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। এর আগে মঙ্গলবার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছরের জন্য মো. গিয়াস উদ্দীনের নিয়োগ নবায়ন অনুমোদন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

গিয়াস উদ্দীন এর আগে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বীমা কোম্পানিটিতে কর্মরত আছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দীর্ঘ ২৫ বছর ধরে বীমা পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন গিয়াস উদ্দীন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব একচ্যুয়ারিয়াল সায়েন্স ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন গিয়াস উদ্দীন।

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় মেয়াদে ট্রাস্ট ইসলামী লাইফের সিইও হওয়ায় ফুলেল শুভেচ্ছা কর্মকর্তা-কর্মচারিদের

প্রকাশিত : ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫