২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন দেশের অন্যতম কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব এসিআই এগ্রিবিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী। প্রস্তাবিত বাজেটকে কৃষিবান্ধব উল্লেখ করে তিনি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় তিনি বলেন, এই বাজেট দেশের কৃষি খাতকে আরো সমৃদ্ধ করতে সহায়তা করবে।
প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ার দেশ সমাচারকে ড. এফ এইচ আনসারী বলেন, অন্যবছরের তুলনায় এবারই প্রথম বেশ কয়েকটি বিষয়কে সরকার অগ্রাধিকার দিয়েছে। বাজেটে কৃষি ক্ষত্রে পরিবেশের উপর গুরুত্বারোপের পাশাপাশি পোষ্ট হারভেষ্টের বিষয়টিও অন্তর্ভূক্ত করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৩৬১ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। । এই অর্থবছরে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ৩৭ লক্ষ মে. টনে উন্নীতকরণ এবং খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৭ হাজার ২২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে বাজেটের পরিমাণ ছিল ২৭ হাজার ২১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২৪ হাজার ৬৯৬ কোটি টাকা।
সোমবার (২ জুন, ২০২৫) জাতীয় বাজেট বক্তৃতা ২০২৫-২৬ এসব কথা বলেছেন অর্থ উপদেষ্ঠা ড. সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেটের মূল নীতি নির্দারণ করা হয়েছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়।
বাজেটে অর্থ উপদেষ্ঠা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা বিবেচনায় রেখে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ৫২ লক্ষ ৫৫ হাজার মে. টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।
এ ছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। তাছাড়া কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন্ড হারভেষ্টার তৈরির যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হ্রাসের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্ঠা।
অনলাইন ডেস্ক 























