কারওয়ানবাজার পাঁচতারা সমন্বয় মৎস আড়তদার বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক কমিটির নির্বাচনে মো. কামাল হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ মে, ২০২৫) কাওরানবাজারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছাতা মার্কা প্রতীকে ১৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন কামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম ৯৯ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে মো.বাবুল হোসেন ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো: মিজানুর রহমান পাটোয়ারী। যুগ্ম সম্পাদক হিসেবে শ্রী দিলিপ কুমার বৈদ্য বিজয়ী হয়েছে। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মশিয়ার রহমান বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হন।
কারওয়ানবাজার পাঁচতারা সমন্বয় মৎস আড়তদার বহুমুখী সমবায় সমিতির নির্বাচিত সভাপতি মো. কামাল হোসেন দেশ সমাচারকে বলেন, আগামী দিনে সমিতির সদস্যদের কল্যাণের জন্য আগের মতোই নিরলসভাবে কাজ করে যাবেন। এছাড়া সকলের কাছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনলাইন ডেস্ক 

























