১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দরপতনের প্রতিবাদে ‘কাফন মিছিল’, বিএসইসি চেয়ারম্যানের অপসারণ দাবি

দেশের শেয়ারবাজারে লাগাতার দরপতনের প্রতিবাদে এবার ‘কাফন মিছিল’ করেছেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (৮ মে) লেনদেন শেষে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদের অপসারণ দাবি করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা অভিযোগ করেন, বিএসইসি চেয়ারম্যান শেয়ারবাজার সম্পর্কে অজ্ঞ। শুধু সাধারণ বিনিয়োগকারী নয় বরং সাবেক চেয়ারম্যান ও বিভিন্ন স্টেকহোল্ডাররাও একই মত পোষণ করছেন। তাদের মতে, বাজার রক্ষায় সক্ষম কোনো নেতৃত্ব না থাকায় বাজারে বারবার ধস নেমেছে।

এসময় বিনিয়োগকারীরা বলেন, আগামী ১১ মে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হওয়ার কথা, সেখানে আমাদের প্রতিনিধি রাখতে হবে। বিনিয়োগকারীদের মতামত ছাড়া কোনো সমাধান সম্ভব নয়।

চলমান দরপতনে বহু বিনিয়োগকারী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। বাজারে আস্থাহীনতা বাড়ায় বিনিয়োগকারীরা প্রায় প্রতিদিনই নানা কর্মসূচির মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।

জনপ্রিয় সংবাদ

দরপতনের প্রতিবাদে ‘কাফন মিছিল’, বিএসইসি চেয়ারম্যানের অপসারণ দাবি

প্রকাশিত : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫