১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • 89

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন শুনানির দিন পিছিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপির পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের কার্যতালিকায় ছিল।

গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য এ তারিখ নির্ধারণ করেছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই রিভিউ আবেদনটি গত ১৬ অক্টোবর করা হয়। একইসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন।

রিভিউ আবেদনের উদ্দেশ্য হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। শুনানিতে বিচার ব্যবস্থার বিভিন্ন দিক এবং জনগণের স্বার্থের বিষয়গুলো উচ্চ আদালতের সামনে উপস্থাপন করা হবে।

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি

প্রকাশিত : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫