০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প ? সেই সিদ্ধান্ত নিতে আজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন যুক্তরাষ্ট্রের মানুষ। নির্বাচনে জয়ী হলে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্প জিতলে দ্বিতীয়বারের মতো বসবেন ক্ষমতার মসনদে। তবে সর্বশেষ জনমত জরিপে বলা হয়েছে, এবার দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খবর রয়টার্স, এপি।

বিশ্লেষকরা বলছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোটারদের মনোজগতে এবার কয়েকটি ইস্যু প্রভাব ফেলেছে। এর মধ্যে রয়েছে অর্থনীতি, স্বাস্থ্যসেবা, গর্ভপাত, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন।
এবার ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন মার্কিন জনগণ। ভোটার সংখ্যা ২৪ কোটি ৪০ লাখের মতো। এদের মধ্যে প্রায় ৭ কোটি ৭০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। ইলেক্টোরাল কলেজের সংখ্যা ৫৩৮। নির্বাচনে জয়ী হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ভোট পেতে হবে। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন টিম ওয়ালজ এবং রিপাবলিকান পার্টি থেকে আছেন জেডি ভ্যান্স।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এবার ফল অনেকটা ধীরগতিতে আসতে পারে। কারণ অনেক অঙ্গরাজ্যে এবার ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। সে হিসাবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত কিংবা পরের দিনে ভোরে ফল পাওয়া যেতে পারে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

প্রকাশিত : ১২:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪