০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের সাথে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • 86

Financial data analysis graph showing global market trends. Selective focus. Horizontal composition with copy space.

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ২০২৪) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে শেয়ারবাজারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১১৪৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১২টি কোম্পানির, বিপরীতে ১৫১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের সাথে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

প্রকাশিত : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪