১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। রোববার (২৭ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম ছিলেন বলে জানা গেছে।

২০১৭ সালে কক্সবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার

প্রকাশিত : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪