০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

চার বছরের মধ্যে সর্বনিম্ন সূচক, দর কমেছে প্রায় সাড়ে ৩০০ কোম্পানির

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ অক্টোবর) মূল্যসূচকের রেকর্ড পতনের লেনদেন শেষ হয়েছে। কমেছে প্রায় সাড়ে ৩০০ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রবিবার (২৭ অক্টোবর) ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৮ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে ৩০৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০৬ কোটি ০১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯টি কোম্পানির, বিপরীতে ৩৪১ কোম্পানির দর কমেছে। আর ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চার বছরের মধ্যে সর্বনিম্ন সূচক, দর কমেছে প্রায় সাড়ে ৩০০ কোম্পানির

প্রকাশিত : ০৪:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪