০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নতুন এমডি পেল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • 125

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ চূড়ান্ত করেছে সরকার। এর মধ্যে বিশেষায়িত চার ব্যাংকের এমডি নিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গতকাল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর ছয় বাণিজ্যিক ব্যাংকের জন্য নতুন এমডির নাম চূড়ান্ত করে নিয়োগ কার্যক্রম সম্পন্নের জন্য চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন এমডি নিয়োগ দিয়ে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কয়েকজন এমডি বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডি হলেন যারা—

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. সোনালী ব্যাংকের এমডি করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানকে
  2. জনতা ব্যাংকের এমডি হয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি মজিবর রহমান
  3. অগ্রণী ব্যাংকের এমডি করা হয়েছে একই ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে
  4. রূপালী ব্যাংকের এমডি হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম
  5. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি করা হয়েছে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিনকে
  6. এবং বেসিক ব্যাংকের এমডি করা হয়েছে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খানকে।

বিশেষায়িত ৪ ব্যাংকের এমডি হলেন যারা—

  1. সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি
  2. বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি
  3. সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতা বিনতে আলীকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি

এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি করা হয়েছে।

ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিদের একসঙ্গে সরিয়ে দেওয়া হয়। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ বাতিল করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। এমডি না থাকায় এসব ব্যাংকের নতুন চেয়ারম্যানরাও ভূমিকা রাখতে পারছেন না।

জনপ্রিয় সংবাদ

নতুন এমডি পেল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো

প্রকাশিত : ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪