১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আগামী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের আভাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 113

আগামী ৪৮ ঘণ্টা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরগুলোকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভারি বর্ষণের সতর্কবাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ভারি (৪৮ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া, সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

জনপ্রিয় সংবাদ

আগামী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের আভাস

প্রকাশিত : ১২:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪