১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দেশ ছেড়েছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 67

সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তিনি দেশ ছাড়েন। তবে তিনি কোন পথে কোন দেশে গেছেন তা জানা যায়নি।

এর আগে, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১০ আগস্ট ওবায়দুল হাসান প্রধান বিচারপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ওইদিন দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। বেশকিছু কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন বিচারপতি ওবায়দুল হাসান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিচারপতি ওবায়দুল হাসান তার পদত্যাগপত্রে লিখেছেন, সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজকোর্টগুলো ও রেকর্ড রুমগুলো রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।

তার পদত্যাগের আগে শিক্ষার্থীরা দাবি করে করেন বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে। এর পেছনে বিচারপতিদের দায় রয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এছাড়া অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আদেশ দেয়ায় ফলে দেশের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তার দায় প্রধান বিচারপতি এড়াতে পারেন না বলেও দাবি করেন আন্দোলনরকারীরা।

এরইমধ্যে, গত ২৮ আগস্ট সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। আর ২৯ আগস্ট সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

এরআগে, ২০১৭ সালের ১৩ অক্টোবর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা আওয়ামী লীগ সরকারের চাপে ঢাকা ত্যাগ করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

দেশ ছেড়েছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

প্রকাশিত : ০৮:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪