০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক

শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) গ্রেফতারের পর একইদিন দিবাগত মধ্যরাতে তাদেরকে ডিবির কার্যালয়ে নেয়া হয়।

জানা গেছে, নারায়ণগঞ্জের পাগলা থেকে কোস্টগার্ড তাদেরকে আটক করে। এরপর তারা পুলিশের হাতে তুলে দেয় এই দুজনকে। পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে। রাজধানী ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। কেউ কেউ আবার এর আগেই দেশত্যাগ করেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।

জনপ্রিয় সংবাদ

ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক

প্রকাশিত : ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪