০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আপিল বিভাগের ৪ বিচারপতি শপথ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • 61

আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেয়া ৪ বিচারপতি হলেন: জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মো. রেজাউল হক এবং এসএম এমদাদুল হক।

এর আগে গত সোমবার (১২ আগস্ট) আপিল বিভাগে এ চার বিচারপতিকে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এদিন রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এরও আগে শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।

পরদিন রোববার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টায় বঙ্গভবনের দরবার হলে সৈয়দ রেফাতকে প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জনপ্রিয় সংবাদ

আপিল বিভাগের ৪ বিচারপতি শপথ

প্রকাশিত : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪