০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ী থানার সামনে তিনজনের মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আজ মঙ্গলবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে এমন পরিস্থিতি নজরে আসে। এর মধ্যে দুজনের মরদেহের ওপরে পুলিশের পোশাক দেখা গেছে। আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো রয়েছে।

মরদেহগুলো ঘিরে শত শত মানুষের ভিড় দেখা গেছে। থানার সামনে অন্তত সাত থেকে আটটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পোড়া গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। থানার ভেতরেও মানুষজনকে ঢুকতে দেখা গেছে।

সোমবার (০৫ আগস্ট) দুপুরের পর বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন। মঙ্গলবার সকালে থানার সামনে এই পরিস্থিতি দেখা যায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সোমবার দিনভর পুলিশ সদর দপ্তরসহ রাজধানী ঢাকার ১৩টি ও ঢাকার বাইরে ৭টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া সাতক্ষীরা ও শেরপুর জেলা কারাগারে হামলা হয়েছে। তবে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আন্দোলনকারীরা পুলিশ সদর দপ্তরের প্রধান ফটক ভেঙে ঢুকে ভাঙচুর চালান।

পুলিশ সদর দপ্তরের অনেক কর্মকর্তা এ সময় কার্যালয়ে আটকা পড়েন। পরে অবস্থার উন্নতি হলে তাঁরা পূর্ব দিকের দেয়াল টপকে নগর ভবনের ভেতরে চলে যান। পরে সেখান থেকে বের হয়ে যে যাঁর গন্তব্যে চলে যান।

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ী থানার সামনে তিনজনের মরদেহ

প্রকাশিত : ০১:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪