০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • 51

মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ আগস্ট) লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে ৫৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৫৮ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৮টি কোম্পানির, বিপরীতে ৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

প্রকাশিত : ০৪:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪