০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইসরাইলের মন্ত্রিসভা ২ সদস্য ও গাজা ডিভিশনের প্রধানের পদত্যাগ

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মধ্যপন্থী রাজনীতিবিদ ও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্তজ এবং গাদি আইজেনকোট। এ ছাড়া দেশটির সামরিক বাহিনীর প্রভাবশালী কমান্ডার ও গাজা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ড পদত্যাগ করেছেন।

পদত্যাগ করার পর বেনি গান্তজ বলেন, ৭ অক্টোবরের ভয়াবহ ক্ষতির পর আমি জরুরি মন্ত্রিসভায় যোগ দিয়ে গর্বিত ছিলাম। কিন্তু যুদ্ধের আট মাস পর এখন আমাদেরকে সামনে তাকাতে হবে। নেতানিয়াহু জানেন তার কী করা উচিত এবং তাকে অবশ্যই তা করতে হবে।

একই সাথে বেনি গান্তজ ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি সাহসী হোন এবং যেটি সঠিক, সেটিই করুন। আমরা ঐক্য সরকার থেকে ভারাক্রান্ত হৃদয়ে সরে যাচ্ছি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বেনি গান্তজ ইয়োভ গ্যালান্টকে হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি নতুন নির্বাচন দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং নেতানিয়াহু কোনোভাবেই ইসরাইলের জনগণকে ছিন্নভিন্ন করতে পারেন না।

এদিকে বেনি গান্তজের মতো আইজেনকোটও পদত্যাগপত্রে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। পরে তার কাছেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আইজেনকোট বলেন, আলোচনায় বাইরের দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে। অতএব, আমাদের সরকার ছাড়ার সময় এসেছে।

এ ছাড়া, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলের ভেতরে হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ইতিহাসের নজিরবিহীন অভিযান ঠেকাতে ব্যর্থতা দায় নিয়ে জেনারেল আভি পদত্যাগ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লেখা পদত্যাগপত্রে জেনারেল রোজেনফিল্ড বলেছেন, ৭ অক্টোবর আমি আমার জীবনের মিশনে ব্যর্থ হয়েছি, গাজা সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সম্প্রদায়গুলোকে রক্ষা করতে পারিনি।

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের মন্ত্রিসভা ২ সদস্য ও গাজা ডিভিশনের প্রধানের পদত্যাগ

প্রকাশিত : ১১:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪