০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

আবারও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

শনিবার দুপুরের দিকে তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে গত শুক্রবার একই ক্যাম্পের ডি ব্লকে আগুন লাগে। সে সময় ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

প্রকাশিত : ০২:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪