০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গাজার পরিস্থিতি নিয়ে গভীরভাবে ব্যথিত চীনা প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজা উপত্যকার ‘অত্যন্ত গুরুতর’ পরিস্থিতির ব্যাপারে ‘গভীর বেদনা’ অনুভব করছেন বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর অবস্থায় পৌঁছেছে। চীন এ ব্যাপারে গভীর বেদনা অনুভব করছে।

গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে ইসরাইল বিমান হামলায় সৃষ্ট আগুনে পুড়ে অন্তত ৫০ জন নিহত হওয়ার কয়েকদিন পর এ অনুভূতি ব্যক্ত করলেন শি। রাজধানী বেইজিংয়ে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসিসহ আরো কয়েকজন আরব নেতার সঙ্গে এক বৈঠকে গাজা পরিস্থিতির ব্যাপারে তার কষ্টের কথা জানান তিনি ।

চীনা প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এই যুদ্ধের বিস্তৃতির প্রভাব প্রতিহত করার পাশাপাশি আরো বড় ধরনের মানবিক সংকট ঠেকাতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন [গাজা] যুদ্ধ বন্ধ করা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

গাজার পরিস্থিতি নিয়ে গভীরভাবে ব্যথিত চীনা প্রেসিডেন্ট

প্রকাশিত : ০১:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪