০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বাঁধ ভেঙে রাঙ্গাবালীয় ২০ গ্রাম প্লাবিত

প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের স্থলভাগের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে উপকূলীয় পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ নয়ারচর এলাকায় গ্রামরক্ষা বাঁধ অতিক্রম করে গ্রামের মধ্যে পানি ঢুকে পড়েছে। এতে বউবাজার, নয়ারচর, দক্ষিণ চরমোন্তাজ, উত্তর চরমোন্তাজ, মোল্লাগ্রাম ও চর আণ্ডাসহ প্রায় ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া চালিতাবুনিয়া ইউনিয়নের গ্রামরক্ষা বাঁধের একাধিক জায়গা থেকে পানি প্রবেশ করায় গরুভাঙ্গা, চরলতা ও চিনাবুনিয়াসহ আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, জেলায় ১৩০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৪ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরমধ্যে দেড় কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভাঙন মেরামতের জন্য ১৬ হাজার জিও ব্যাগ প্রস্তুত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাঁধ ভেঙে রাঙ্গাবালীয় ২০ গ্রাম প্লাবিত

প্রকাশিত : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪