০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়াল বিএসইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • 59

শেয়ারবাজারের তালিকাভুক্ত মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর মার্জিন ঋণের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (নেগেটিভি ইকুইটি) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিএসইসির এসএমএমআইডি বিভাগের সহকারী পরিচালক মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে বিএসইসি।

এতে বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের নিজস্ব ও গ্রাহকের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়ী ক্ষতির বিপরীতে যারা প্রভিশন সংরক্ষণ করতে পারেনি, তাদের জন্য এ সময়সীমা ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়াল বিএসইসি

প্রকাশিত : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪