০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে পতন অব্যাহত, সূচক হারালো ৮৪ পয়েন্ট

দেশের শেয়ারবাজারে পতন অব্যাহত আছে। অষ্টম দিনের মতো ভয়াবহ দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রতিদিনই পতনের তীব্রতা ছাড়িয়ে যাচ্ছে আগের সব দিনকে। বাজারের সব মূল্যসূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। তীব্র পতনে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

মঙ্গলবার (১৯ মার্চ, ২০২৪) লেনদেন শুরু থেকেই সূচকের নিম্নমুখী ধারায় বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ঘন্টায় প্রধান সূচক ডিএসইএক্স হারায় ২৫ পয়েন্টেরো বেশি। বেলা বাড়ার সাথে সাথে পতনের তীব্রতা বাড়তে থাকে।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪ দশমিক ১৩ পয়েন্ট কমেছে, যা প্রায় ১.৪২ শতাংশ। অন্যদিকে ডিএসইএস ১.৩৮ শতাংশ (১৭.৮৬ পয়েন্ট) ও ডিএস৩০ সূচক ১.১০ শতাংশ (২২.৫০ পয়েন্ট) কমেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

লেনদেন শেষে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ৪১ টির, কমেছে ৩১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজারে পতন অব্যাহত, সূচক হারালো ৮৪ পয়েন্ট

প্রকাশিত : ০২:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪