০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

কারিগরি ত্রুটি তদন্তে বিএসইসির কমিটি গঠন

আজ রোববার (১০ মার্চ, ২০২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যে তথ্যগত কারিগরি ত্রুটি হয়েছে তা তদন্তে ২ সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।

রোববার (১০ মার্চ, ২০২৪) বিএসইসির সহকারী পরিচালক মো. ফয়সাল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসইর লেনদেনের সময় সূচকে অনাকাঙ্খিত তথ্য দেখায়। যা বিএসইসির নজরে এসেছে। পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএসইর আইটি ও সূচক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে এর প্রয়োজনীয় জবাব চাওয়া হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এতে আরও বলা হয়, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটির সদস্যরা এই বিষয়ে তদন্ত সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।

এদিকে, এই কারিগরি ত্রুটির কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএসই কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে গঠিত তদন্ত কমিটি ডিএসইর আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ন্যাসড্যাক কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবে।

ডিএসইর প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অপারেশনাল ত্রুটিজনিত কারণে ডিএসইর সূচকে শুরু থেকে শেষ পর্যন্ত অস্বাভাবিক পরিসংখ্যান লক্ষ্য করা যায়। এ বিষয়ে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাসডাকের সাথে জরুরি বৈঠক করে তা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ডিএসই প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান পরিচালন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এ.জি.এম. সাত্বিক আহমেদ শাহকে প্রধান করে ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ডিএসই কর্তৃপক্ষ আশা করছে আজকের মধ্যেই উদ্ভূত সমস্যার সমাধান করা যাবে। এ বিষয়ে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে এবং এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য ডিএসই দুঃখ প্রকাশ করছে৷

জনপ্রিয় সংবাদ

কারিগরি ত্রুটি তদন্তে বিএসইসির কমিটি গঠন

প্রকাশিত : ০৮:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪