ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ৪৬ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটি ৩১ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু ওয়াং সিরামিক। কোম্পানিটি ২৮ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে মুন্নু ফেব্রিকস লেনদেন করেছে ২৪ কোটি ৪৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ১৯ কোটি ২১ লাখ, ফু ওয়াং ফুড ১৮ কোটি ৯৬ লাখ, লাভেলো আইসক্রিম ১৮ কোটি ৩৯ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৭ কোটি ৭৮ লাখ, এক্টিভ ফাইন ১৬ কোটি ৯৫ লাখ এবং রবি আজিয়াটা ১৬ কোটি ৭৫ লাখ টাকা।
অনলাইন ডেস্ক 


















