বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই ডিভিডেন্ড পাঠানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
অনলাইন ডেস্ক 




















