০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরাকে ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

তোশাখানা দুর্নীতির এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত। গতকাল রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন, তথা সাইফার মামলায় তেহরিক-ই-ইনসাফের এই নেতাকে ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিচারক মোহাম্মাদ বশির শুনানি শেষে এই রায় দেন। এই কারাগারেই আটক আছেন ইমরান খান।

এ ছাড়া, পরবর্তী ১০ বছর ইমরান ও তার স্ত্রী কোনো সরকারি পদে কাজ করতে পারবেন না। তাদের দুইজনকেই ৭৮ কোটি ৭০ লাখ রূপি জরিমানা করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ঠিক আট দিন আগে এই রায় এলো। এই নির্বাচনে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ তাদের পুরনো নির্বাচনী মার্কা ক্রিকেট ব্যাট ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া, অভিযোগ আছে, দলটির নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন।

এছাড়া বর্তমানে দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের ভিত্তিতে জেল খাটছেন ইমরান খান। ২০২২ সালে পাকিস্তানের বিরোধী সংসদ সদস্যরা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেন। এরপর থেকে নানা অভিযোগে মামলা হতে থাকে তার বিরুদ্ধে।

জনপ্রিয় সংবাদ

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরাকে ১৪ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ০১:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪