শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির কারখানা পরিদর্শন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল। পরিদর্শনে পাঁচটি কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ পায় প্রতিনিধি দলটি।
পরিদর্শনে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্স, উসমানিয়া গ্লাস, রিজেন্ট টেক্সটাইল, দুলামিয়া কটন স্পিনিং মিলস ও নর্দান জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
সোমবার (২২ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনলাইন ডেস্ক 




















