শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সনের বিনিয়োগকারীদের তথ্য হালনাগাদের আহ্বান জানানো হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, যেসব বিনিয়োগকারীদের মার্জিন ঋণ রয়েছে তাদের আগামী ১১ জানুয়ারির মধ্যে তথ্য হালনাগাদের আহ্বান জানানো হয়েছে। শেয়ারহোল্ডার নাম, বিও হিসাব, ই-টিআইএন এবং শেয়ারহোল্ডিং পজিশন হালনাগাদ করতে হবে।
সংশ্লিষ্ট ব্রোকার হাউজ শেয়ারহোল্ডারদের ব্যাংক নাম, হিসাব নম্বর এবং রাউটিং নম্বর উল্লেখ করার জন্য অনুরোধ করেছে।
অনলাইন ডেস্ক 




















