০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • 57

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১১০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এ ঘটনায় আহত হয়েছেন ২৩০ জনের বেশি।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে এ ভূমিকম্প আঘাতে ধসে পড়েছে বেশ কিছু ভবন। ভূমিকম্পের পর পরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, ভূ–পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার, যদিও শুরুতে ৬ মাত্রার কথা বলা হয়েছিল।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের পর কয়েকবার আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েঠে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনগুলোর ছাদ ও ধ্বংসাবশেষ। এরই মধ্যে শুরু হয়েছে জরুরি উদ্ধারকাজ।

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১০

প্রকাশিত : ১১:৩০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩