শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেড ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ৭৫ শতাংশ স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি আলোচিত বছরে ১২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ স্টক। কিন্তু বিএসইসি ৭৫ শতাংশ স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর কোম্পানির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
অনলাইন ডেস্ক 



















