শেয়ারবাজারে এসএমই খাতের কোম্পানি এগ্রো অর্গানিকা পিএলসির লেনদেনের তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিটির লেনদেন আগামীকাল ২০ ডিসেম্বর ডিএসইর এসএমই প্লাটফর্মে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ডিএসইতে এগ্রো অর্গানিকার ট্রেডিং কোড “AOPLC”। এবং ডিএসই কোম্পানি কোড “৭৪০০৪”। কোম্পানিটি খাদ্য ও আনুসঙ্গিক খাতে লেনেদেন করবে।
জানা গেছে, কোম্পানিটি গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্ষন্ত কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিউআইও) সম্পন্ন করেছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩১ মে কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে কিউআই অফারের মাধ্যমে ০৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।
অনলাইন ডেস্ক 



















