০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

‘অ্যানিম্যাল’ বিতর্কে যা বললেন ববি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 137

চলতি মাসের শুরুতে মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ ছবি নিয়ে আলোচনার শেষ নেই। ছবিটি ইতোমধ্যে প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কিন্তু ছবির বিষয়বস্তু থেকে অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে আলোচনা, সমালোচনা সমানতালে চলছে।

‘অ্যানিম্যাল’-এ আব্রার নামক খলচরিত্রে দেখা যায় ববিকে। আগে দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় বিয়ে করে চরিত্রটি। শুধু তাই নয়, চরিত্রটি এতটা উগ্র ও নারীবিদ্বেষী যে, বিয়ের দিন প্রকাশ্যে স্ত্রীর ওপর জবরদস্তি শুরু করে, এমনকি বৈবাহিক ধর্ষণও করে। তবুও তাতে কোনো বিকার নেই আব্রারের। এমন একজন হিংস্র মানুষের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার সময় কোনো অস্বস্তি অনুভব করেননি অভিনেতা?

ববি বলেন, ‘আমি যখনই আমার চরিত্রটা শুনেছিলাম, তখনই বুঝেছিলাম, কথা না বলেও এখানে আমার অনেক কিছু করার আছে। ছবিতে যেহেতু একটাও সংলাপ ছিল না আমার, সেই নীরবতাই যেন আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল। আমি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছি, যে পুরোপুরি একজন খারাপ মানুষ। স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কিন্তু নিজেকে খলনায়ক বলে মানতে রাজি নন ববি। বরং নিজের চরিত্রকে ‘প্রেমিক’ হিসেবে আখ্যা দিয়েছেন ধর্মেন্দ্র-পুত্র।

জনপ্রিয় সংবাদ

‘অ্যানিম্যাল’ বিতর্কে যা বললেন ববি

প্রকাশিত : ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩