০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দর বাড়ার কারণ জানে না বিডি থাই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 34

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ১১ ডিসেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

এদিকে বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিএসইতে গেল ৩০ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫ টাকা ৩০ পয়সা । ১১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

দর বাড়ার কারণ জানে না বিডি থাই

প্রকাশিত : ১০:০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩