শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচ্যূয়াল বন্ডের ট্রাস্টি ৬ ডিসেম্বর ২০২৩-৫ জুন,২০২৪ সমাপ্ত অর্ধবার্ষিকী সময়ের জন্য মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ের জন্য বিনিয়োগকারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ৬ ডিসেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসাবে কাজ করছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় আজ ফ্লোর প্রাইসে থাকবে।
অনলাইন ডেস্ক 



















