শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেড ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডের সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আলোচ্য বছরে ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই স্টক।কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
অনলাইন ডেস্ক 



















