নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদেরকে ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে । ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্প্রতিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুসারে, আলোচিত বছরে স্টক এক্সচেঞ্জটির করপরবর্তী মুনাফা হয়েছে 80 কোটি টাকা। আগের বছর (২০২১-২২) ডিএসইর কর পরবর্তী মুনাফা ছিল ১২৪ কোটি ৭৯ লাখ টাকা।
সর্বশেষ বছরে ডিএসইর শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় (EPS) ৬৯ পয়সা হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে এক্সচেঞ্জটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১০ টাকা ৬৩ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর ডিএসই টাওয়ারের মাল্টি পারপাস হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
অনলাইন ডেস্ক 



















