০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ফিলিস্তিনে নিহত প্রায় ১০ হাজার

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৯ হাজার ৯২২ হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যাই সাড়ে চার হাজারের বেশি। ইসরাইলের বর্বর বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজার মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।

গাজার আল-আকসা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বিকালে মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে একটি স্কুলের কাছে কয়েকটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বুরেজ ক্যাম্পটি তুলনামূলকভাবে ছোট শরণার্থী শিবির, যা গাজা উপত্যকার মাঝখানে অবস্থিত। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিসের (ইউএনআরডব্লিউএ) নিবন্ধিত প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি শরণার্থীর আবাসস্থল হচ্ছে এই শিবির।

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনে নিহত প্রায় ১০ হাজার

প্রকাশিত : ০৬:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩