০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রূপালী ব্যাংকের ইপিএস বেড়েছে ২৬২ গুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই- সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির আগের হিসাববছরের তুলনায় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৬২ শতাংশ। ২০২৩ সালের জুলাই- সেপ্টেম্বর তিন মাসে ব্যাংকটির সমন্বিত ভাবে ইপিএস হয়েছে ১৩ পয়সা গত বছরের একই সময়ে ইপিএস ছিল মাইনাস ০৮পয়সা।

একক ভাবে আলোচ্য তিন মাসে ইপিএস হয়েছে ০৯পয়সা যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ১৬পয়সা। ব্যাংকটি ২০২২ সালের সেপ্টেম্বরের প্রকাশিত প্রতিবেদনের ঋণাত্বক ৭০ টাকার ক্যাশ ফ্লো কাটিয়ে উঠে ১১৬.২৭ টাকা নেট অপারেটিং ক্যাশ ফ্লো অর্জন করেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি হিসাববছরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর প্রথম নয় মাসে সমন্বিত ভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল মাত্র ২০ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭৩ পয়সা।

একক ভাবে প্রতিষ্ঠানটির প্রথম নয় মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ০১ পয়সা।  ১৯৮৬ সালে ব্যাংকটি পূজিবাজারে তালিকাভূক্ত হয়। সোমবার ব্যাংকটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৯ টাকা ১০ পয়সায়।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৮৯ টাকায়।

জনপ্রিয় সংবাদ

রূপালী ব্যাংকের ইপিএস বেড়েছে ২৬২ গুন

প্রকাশিত : ০৫:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩