নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং ফুড। এদিন কোম্পানিটির ৩৩ কোটি ৮ লাখ ১৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে সি পার্ল রিসোর্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম । কোম্পানিটি ২৬ কোটি ৭৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: জেমিনি সি ফুড, দেশবন্ধু পলিমার, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু এগ্রো, এমারেল্ড অয়েল, বিডিকম অনলাইন এবং রিপাবলিক ইন্সুরেন্স।
অনলাইন ডেস্ক 



















