০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সেলিব্রিটি ক্রিকেটে তরকাদের হাতাহাতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • 82

নিজস্ব প্রতিবেদক: অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো দেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন নির্মাতা দীপঙ্কর দীপন ও পরিচালক মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়রা। এ ঘটনায় দীপঙ্কর দীপনের দলের বেশ কয়েকজন খেলোয়ার আহত হয়েছেন।

এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, শিশির শিকদারসহ অনেকে। এদিন রাতেই আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত তারকারা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, শুক্রবার সেলিব্রিটি ক্রিকেট লিগে রাত ১০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যেও হাতাহাতিতে রূপ নেয়। ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা।

জনপ্রিয় সংবাদ

সেলিব্রিটি ক্রিকেটে তরকাদের হাতাহাতি

প্রকাশিত : ০১:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩