নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেবে না। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত ৫ টাকা ৮৮ পয়সা লোকসান দিয়েছে। গেল বছর শেয়ার প্রতি ৯৯ পয়সা লোকসান করেছিল। গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।
অনলাইন ডেস্ক 



















