০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

টানা তিন বছর লভ্যাংশ দেয়নি মিরাকল ইন্ডাস্ট্রিজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • 39

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের টানা তিন বছর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির সর্বশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর, ২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর দেয়া তথ্য মতে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ সালে শেয়ারহোল্ডারদের নামমাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

তারপর থেকে অর্থাৎ ২০২১, ২০২২ এবং ২০২৩ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০২০ সালের জুনের পর থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

টানা তিন বছর লভ্যাংশ দেয়নি মিরাকল ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত : ১০:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩