নিজস্ব প্রতিবেদক: গেল ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সময়ের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
অনলাইন ডেস্ক 



















